কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ এ ০৯:০৫ PM

মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

মোঃ মনোয়ার হোসেন

মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট

মো: মনোয়ার হোসেন গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার ঢাকা-তে রেজিস্ট্রার পদে যোগদান করেন। পরবর্তীতে ১৮ জানুয়ারি মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গ্রহণ করেন।

তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় যোগদান করেন। সুদীর্ঘ ২৫ বছরের সরকারি চাকুরীতে মো: মনোয়ার হোসেন মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের একজন সদস্য হিসেবে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণী নড়াইল ও চুয়াডাঙ্গা এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঝালকাঠি সদর, তজুমদ্দিন ভোলা, গাংনি মেহেরপুর এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সাতক্ষীরা, পিরোজপুর ও ভোলা জেলায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপসচিব হিসেবে ভোলা, মানিকগঞ্জ এবং নারায়নগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তিনি যুগ্মসচিব হিসেবে অতিরিক্ত প্রকল্প পরিচালক লাইন-৫ উত্তর ঢাকা মেট্রোরেল, প্রকল্প পরিচালক হিসেবে দুর্যোগ আশ্রয় কেন্দ্র, সংস্কার ও উন্নয়ন এর দায়িত্ব পালন করেন। মো: মনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এম.বি.এ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ২য় মাস্টার্স ডিগ্রি এমএজিডি অর্জন করেন।

সুদীর্ঘ কর্মজীবনে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্স এ অংশগ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ভ্রমণ করেছেন।

তিনি ১৯৭০ সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং ০৩ সন্তানের গর্বিত পিতা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন